সুন্দরগঞ্জে আগুনে পুরে যাওয়া ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাড়িয়েছেন বিএনপি নেতা-নয়ন
শামীম পারভেজ গাইবান্ধা জেলা প্রতিনিধি:
সুন্দরগঞ্জের ৩ নং তারাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড নিজামখাঁ গ্রামের কৃষক নুরুজ্জামান এর বাড়ীতে। গত ৫ জুন ২০২৬ খ্রি:আনুমানিক সন্ধ্যা ৬ ঘটিকায় বিদ্যুৎ স্টর্সাকিট হয়ে তিনটি টিনের ঘর পুরে গেছে, এক নিমিষেই শেষ হয়ে গেছে গরীব কৃষক নুরুজ্জামানের পরিবারের মাথা গোজার ঠাই, দিসেহারা হয়ে পরেছে পরিবারের সবাই কিভাবে নির্মাণ করবে এই ঘর।গরীব কৃষক নুরুজ্জামান উপজেলা নির্বাহী অফিসার এর সহযোগীতা কামনা করেছেন।এদিকে ঘর পুরে যাওয়া খবর শুনে, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও ৩ নং তারাপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব,শাহজাহান কিবরিয়া নয়ন,পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ পরিবারের খোজ খবর নিয়েছেন এবং দু:খ প্রকাশ করেন,সেই সাথে ক্ষতিগ্রস্থ পরিবারে মাঝে সহযোগিতার হাত বাড়ীয়ে দিয়েছেন।এসময় উপস্থিত ছিলেন মো: শাহআলম মিয়া,যুগ্ম আহ্বায়ক,৩ নং তারাপুর ইউনিয়ন বিএনপি,রাজু মিয়া,সদস্য, ৩ নং তারাপুর ইউনিয়ন বিএনপি।স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়,বিএনপি নেতা নয়ন গরীব অসহায় মানুষের বিপদে আপদে পাশে থেকে সব সময় সহযোগিতা করেন,তারা বলেন আমরা কোন বিপদে পরলে নয়ন ভাইয়ের কাছে গেলে সমাধানের সঠিক পরামর্শ পাই,এলাকার উন্নয়ন মূলক কর্মকান্ডের তার সহযোগিতা ও উপস্থিতি চোখে পড়ার মত,এছারাও এলাকার অনেক গরীব অসহায় মেয়ের বিয়েতে সহযোগিতা করেছেন বলে জানা যায়।এ বিষয় শাহজাহান কিবরিয়া নয়ন এর কাছে জানতে চাইলে তিনি বলেন,আমি সব সময় চাই সবাই এক সাথে মিলেমিশে সুন্দর একটা মাদক, জুয়া,সন্ত্রাস মুক্ত সমাজ গঠন করতে।সকল ভেদাভেদ ভূলে এক সাথে সমাজে উন্নয়ন মূলক কাজ করতে,আমার একটাই চাওয়া আমি যত দিন বাচঁবো গরীব অসহায় মানুষের বিপদে আপদে পাশে থেকে সহযোগিতা করে যেন যেতে পারি এটাই আমার চাওয়া।