প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ, আলোচনার বিষয় প্রকাশ হয়নি

 প্রকাশ: ১০ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন   |   জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ, আলোচনার বিষয় প্রকাশ হয়নি

অনলাইন ডেস্ক:

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানানো হয়েছে, এটি ছিল ভারতের হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর একটি সৌজন্য সাক্ষাৎ। তবে বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের এক দিন আগে রোববার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে পৃথক বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার। এর আগে গত ৩ আগস্ট প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গেও বৈঠক করেছিলেন তিনি।

টানা কয়েক দিনের ব্যবধানে বাংলাদেশের পররাষ্ট্রনীতির সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের এসব বৈঠক অনুষ্ঠিত হলেও সর্বশেষ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আলোচ্যসূচি সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

Advertisement
Advertisement
Advertisement