বন্যার ক্ষত সারাতে পুনর্বাসন শুরু, ক্ষতিগ্রস্তদের হাতে ঘরের চাবি দিলেন প্রধানমন্ত্রী

 প্রকাশ: ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন   |   জাতীয়

বন্যার ক্ষত সারাতে পুনর্বাসন শুরু, ক্ষতিগ্রস্তদের হাতে ঘরের চাবি দিলেন প্রধানমন্ত্রী

ডেক্স নিউজ:

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁশখালীর মানুষের পুনর্বাসনে সরকারের উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের সদস্যদের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন তিনি।

রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যাকবলিত এলাকায় গিয়ে পুনর্বাসন কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি তাদের দুর্ভোগের কথা শোনেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।

পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আরও জানান, পুনর্বাসন কার্যক্রম উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন।

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত পুনর্বাসনের পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement