রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ

 প্রকাশ: ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন   |   জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ

অনলাইন ডেস্ক:

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলটির পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র নেওয়া হয়েছে।

রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তবে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও রাষ্ট্রপতি পদে বিএনপির চূড়ান্ত প্রার্থী কে হচ্ছেন, সে বিষয়ে এখনো দলীয় সিদ্ধান্ত জানানো হয়নি। মনোনয়নপত্র জমা ও পরবর্তী আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রার্থিতার বিষয়টি স্পষ্ট হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৩ আগস্ট। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী ২৪ সেপ্টেম্বর।

উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর শূন্য হওয়া রাষ্ট্রপতি পদ পূরণে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement