এসএসসি ফল প্রকাশ সোমবার, জানুন ফল দেখার ৩ সহজ উপায়
অনলাইন ডেস্ক:
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা
হবে। সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর শিক্ষার্থীরা তিনটি সহজ মাধ্যমে
নিজেদের ফলাফল জানতে পারবেন।
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ফল
প্রকাশের পর প্রথমে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহ করা যাবে। পাশাপাশি
অনলাইন ও মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।
যেভাবে ফল জানা যাবে
১. শিক্ষাপ্রতিষ্ঠান থেকে
ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নিজ নিজ
স্কুল বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমান পরীক্ষার ফল সংগ্রহ করতে পারবেন।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেও একই সময়ে ফলাফল প্রকাশ করা হবে।
২. অনলাইনে ফলাফল
শিক্ষার্থীরা এডুকেশন বোর্ডের
ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল দেখতে
পারবেন। ফল প্রকাশের পর নির্ধারিত তথ্য দিয়ে ফলাফল সংগ্রহ করা যাবে।
৩. মোবাইলে এসএমএস
এসএমএসের মাধ্যমেও দ্রুত ফল জানা
যাবে। এবার ১৬২২২ নম্বরের পাশাপাশি নতুন ১৬১৪০
নম্বরেও এসএমএস পাঠিয়ে ফলাফল জানার সুযোগ থাকছে।
এসএমএসে লিখতে হবে—
SSC <স্পেস> বোর্ডের নামের
প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026
এরপর সেটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। এছাড়া ১৬২২২ নম্বরেও এসএমএসের মাধ্যমে ফলাফল
জানা যাবে।
ফল প্রকাশের পর কিছুটা সময় লাগতে পারে
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা
বোর্ড শনিবার (৮ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামীকাল সকাল ১০টায় স্ব-স্ব
শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
তবে ফল প্রকাশের নির্ধারিত সময়ের
সঙ্গে সঙ্গেই অনলাইনে বা এসএমএসে ফল পাওয়া নাও যেতে পারে। ফলাফল সার্ভারে আপলোডসহ
প্রয়োজনীয় কারিগরি প্রক্রিয়া শেষ করতে কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছে শিক্ষা
বোর্ড।
তাই ফল প্রকাশের পর কিছু সময় অপেক্ষা করে পুনরায় অনলাইন বা এসএমএসের মাধ্যমে ফল দেখার পরামর্শ দেওয়া হয়েছে।