পিএমজি কার্যালয়ে কাটা সরকারি গাছ পাচারের প্রস্তুতির অভিযোগ

 প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন   |   খুলনা

পিএমজি কার্যালয়ে কাটা সরকারি গাছ পাচারের প্রস্তুতির অভিযোগ

খুলনা ব্যুরো :

খুলনায় ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেল (পিএমজি) কার্যালয়ে অবৈধভাবে কাটা সরকারি গাছ গোপনে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন চত্বরের এক পাশে রাখা গাছগুলো সম্প্রতি একটি সরকারি গাড়িতে তোলা হয়েছে। গাড়িটি বর্তমানে পিএমজি কার্যালয়ের গ্যারেজে তালাবদ্ধ অবস্থায় রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, ‘ঢাকা মেট্রো-অ-১৪-৩১৩২’ নম্বরের সরকারি গাড়িতে গাছগুলো লোড করা হয়েছে এবং গভীর রাতে অথবা ভোরের আগে সেগুলো সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। অভিযোগে আরও বলা হয়, গাড়িটির চালক কার্যালয়ের অভ্যন্তরে অবস্থান করছেন এবং সংকেত পেলেই গাড়ি নিয়ে বের হওয়ার প্রস্তুতি রয়েছে।

তবে এ বিষয়ে পিএমজি কার্যালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

এ ঘটনায় সরকারি সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী

Advertisement
Advertisement
Advertisement