সংবাদ শিরোনাম

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় গ্রেফতার ২

 প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৮:১১ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায়  গ্রেফতার ২

খুলনা ব্যুরো :

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মোতালেব শিকদারকে গুলি করার ঘটনায় দুই অভিযুক্ত ডি কে শামীম উরফে ঢাকাইয়া শামীম ও তার সহযোগী মহাদীনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে নগরীর সোনাডাঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে মোতালেবের সহযোগী আরিফ হোসেনকে (৩৫) আটক করা হয়। র‌্যাব জানায়, আরিফ মোতালেবকে হাসপাতালে নিয়ে যান এবং এরপর আত্মগোপনে ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২২ ডিসেম্বর) সকালে খুলনা নগরীর মজিদ সরণির আল-আসকা মসজিদ গলির ‘মুক্তা হাউস’ ভবনের নিচতলায় মোতালেব গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে গুলির খোসা, বিদেশি মদের বোতল, ইয়াবা সেবনের সরঞ্জাম ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়।

এ ঘটনায় মোতালেবের স্ত্রী রহিমা আক্তার ফাহিমা সোনাডাঙা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় জেলা জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্যসচিব তনিমা ওরফে তন্বীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৬–৭ জনকে আসামি করা হয়। পরবর্তীতে মামলাটি পুলিশের ডিবি-তে হস্তান্তর করা হয়। বর্তমানে তনিমা কারাগারে রয়েছেন।