খুলনায় বাল্যবিবাহ রোধে বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৫:০০ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় বাল্যবিবাহ রোধে বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত

খুলনা ব্যুরো :

খুলনা বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে বাল্যবিবাহ প্রতিরোধে বিভাগীয় কমিটির ৩য় কোয়ার্টারের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ এপ্রিল) বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাল্যবিবাহ প্রতিরোধে চলমান কার্যক্রমের অগ্রগতি, সচেতনতামূলক উদ্যোগ জোরদার করা এবং মাঠপর্যায়ে প্রশাসনিক তদারকি বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নাজমুল হক বাল্যবিবাহ প্রতিরোধে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনসমূহকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান

সভায় বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement
Advertisement