সংবাদ শিরোনাম

সোনারগাঁয়ে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত-১০

 প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন   |   ঢাকা

সোনারগাঁয়ে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত-১০


মোঃ হাবিবুর রহমান :

নারায়ণগঞ্জ প্রতিনিধি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের পাঁচানী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু’ পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে এই ঘটনা ঘটে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার নিয়ন্ত্রণ ও পূর্ব শত্রুতার জের ধরে পাচানী গ্রামের রাসেল ও শান্তিনগর আব্দুল হামিদ গ্রুপের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উভয় পক্ষ একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। সংঘর্ষ চলাকালীন পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এসময় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরের খবর পাওয়া গেছে। সংঘর্ষে দু’পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। সংঘর্ষে আহতদের দ্রুত উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুনরায় সংঘর্ষ এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন করা রয়েছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ জানান, খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। এই সহিংসতার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় শান্তি বজায় রাখতে আমরা সচেষ্ট আছি।