এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজ এইচ এস সি পরীক্ষারথীর ২০২৬ এরছাত্র-ছাত্রীদের বিদায় অনুষ্ঠান দোয়া ও মিলাদ মাহফিল উপলক্ষে আজ সোমবার কলেজের হলরুমে দুপুর একটার সময় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই দোয়া ও মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসক জেলা পরিষদ নারায়ণগঞ্জ ,অধ্যক্ষ (ভার প্রাপ্ত) সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজের অধ্যক্ষ মামুন মাহমুদ,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন "সেভয় আইসক্রিম কোম্পানির" জেনারেল ম্যানেজার জনাব মোঃ নিজাম উদ্দিন। অত্র অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন জনাব মোঃ খলিলুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কলেজের ছাত্রছাত্রী এবং অভিভাবক বৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মামুন মাহমুদ বলেন, প্রত্যেক পরীক্ষার হল রুমে সিসি ক্যামেরা থাকবে । তোমরা কারো সাথে অথবা শিক্ষকদের সাথে বেয়াদবি করবানা ।যে কয়দিন পরীক্ষা আছে সেই কয়দিন মনোযোগ সহকারে লেখাপড়া করিবা, বাবা- মার সাথে ভালো ব্যবহার করিবা । ভালো পরীক্ষা দিলে ভালো রেজাল্ট আসবে, তোমাদের ভবিষ্যত জীবন উজ্জ্বল হবে।