সংবাদ শিরোনাম

বাজিতপুরে স্বামীর সংসার ছেড়ে যুবকের সঙ্গে নারী উধাও, সন্তান উদ্ধারে থানায় অভিযোগ

অনলাইন ডেস্ক
২১ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

ঢাকা

বাজিতপুরে স্বামীর সংসার ছেড়ে যুবকের সঙ্গে নারী উধাও, সন্তান উদ্ধারে থানায় অভিযোগ

নুরুজ্জামান আশরাফ,বাজিতপুর,কিশোরগঞ্জ। 

কিশোরগঞ্জের বাজিতপুরে এক সন্তান ও অন্তঃসত্ত্বা এক নারী স্বামীর সংসার ছেড়ে কুলিয়ারচরের এক যুবকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিখোঁজ স্ত্রী ও চার বছর বয়সী মেয়েকে উদ্ধারের দাবিতে বাজিতপুর থানায় লিখিত অভিযোগ করেছেন স্বামী সাইফুল ইসলাম (২৬)।

অভিযোগ সূত্রে জানা যায়, বাজিতপুর উপজেলার বলিয়াদী ইউনিয়নের পশ্চিম সাগরফেনা গ্রামের সাইফুল ইসলামের সঙ্গে হিলচিয়া ইউনিয়নের বারইগ্রাম গ্রামের আফসানা আক্তারের (২২) বিয়ে হয়। তাদের চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বর্তমানে আফসানা অন্তঃসত্ত্বা বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সাইফুলের অভিযোগ,তার স্ত্রী আফসানা বিভিন্ন সময়ে কুলিয়ারচর উপজেলার বড়চারা গ্রামের আব্দুল্লাহ (২২) নামের এক যুবকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করতেন। বিষয়টি নিয়ে স্ত্রীকে একাধিকবার সতর্ক করলেও তিনি তা মানেননি।

অভিযোগে আরও বলা হয়, গত ২৮ জুলাই সকালে আফসানা নগদ ৫০ হাজার টাকা, প্রায় এক ভরি স্বর্ণালংকার ও মেয়েকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি বারইগ্রামে যান। পরবর্তীতে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে বিকাশের মাধ্যমে আরও ৫ হাজার টাকা নেন।

এরপর গত ১৪ আগস্ট দুপুরে আফসানা তার বাবার বাড়ি থেকে আব্দুল্লাহর সঙ্গে চলে যান বলে অভিযোগ করেছেন সাইফুল। এ সময় তিনি তার চার বছর বয়সী মেয়ে ছামিরা ইসলামকেও সঙ্গে নিয়ে যান। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও স্ত্রী ও সন্তানের সন্ধান পাননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় সাইফুল ইসলাম তার স্ত্রী আফসানা আক্তার, শ্বশুর রমিজ উদ্দিন,শাশুড়ি তহুরা খাতুন এবং কুলিয়ারচরের যুবক আব্দুল্লাহকে বিবাদী করে বাজিতপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে নিখোঁজ স্ত্রী ও শিশুকন্যাকে উদ্ধারের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

অভিযোগকারী সাইফুল ইসলামের দাবি,শিশুকন্যাকে দ্রুত উদ্ধার করে তার কাছে ফিরিয়ে দেওয়া হোক।

এই বিষয়ে জানতে সাইফুল ইসলাম এর স্ত্রী আফসানা আক্তার এর বাবার বাড়ি গেলে তাদের কে বাড়িতে পাওয়া যায় নাই। 

এই বিষয়ে জানতে চাইলে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শহিদুল্লাহ জানান অভিযোগ আমি হাতে পাই নাই খোঁজ নিয়ে দেখে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহন করবো।