সংবাদ শিরোনাম

বাজিতপুরে সাবেক কারা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান রতনের জানাজা ও দাফন সম্পন্ন

 প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন   |   ঢাকা

বাজিতপুরে সাবেক কারা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান রতনের জানাজা ও দাফন সম্পন্ন

নুরুজ্জামান আশরাফ,বাজিতপুর,কিশোরগঞ্জ।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক এম আবুল খায়েরের পিতা ও সাবেক কারা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান রতনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় খনারচর জামে মসজিদের সামনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মোস্তাফিজুর রহমান রতন চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জানাজায় উপস্থিত ছিলেন বিআইটির মহাপরিচালক এম আব্দুল আজিজ, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ, বাজিতপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম মাহমুদ জসিম,বাজিতপুর উপজেলা যুবদল সদস্য সচিব আনিসুর রহমান খোকন, সরারচর বাজার শিল্প ও বণিক সমিতির আহ্বায়ক মীর মাসুদ রানা, হিলচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল হক নাহিদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।


এ সময় প্রাইম মেডিকেলের পক্ষ থেকে বক্তব্য দেন রফিকুল ইসলাম রিকুল। পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন মরহুমের ছেলে এম আবুল খায়ের।

এম আবুল খায়ের বলেন, “আমার কিছু বলার নাই। আমার আব্বা আপনাদের মাঝেই তাঁর কর্মময় জীবন পার করেছেন। আমার বাবার মসজিদের সঙ্গে সম্পর্ক ছিল। আমি যখন কারাগারে ছিলাম, তখন আব্বার সহপাঠীরা আমার খোঁজখবর নিয়েছেন। আমার কারণে তিনি হয়রানির শিকার হয়েছেন। আমার আব্বার আচার-আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে আপনারা মাফ করবেন। আমার বাবার জন্য সকলের কাছে দোয়া চাই।”

জানাজায় এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।