সংবাদ শিরোনাম

বাজিতপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা উপলক্ষে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত।

 প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন   |   ঢাকা

বাজিতপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা উপলক্ষে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত।

নুরুজ্জামান আশরাফ,বাজিতপুর,কিশোরগঞ্জ:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তি বাজিতপুর উপজেলা কমিটির পরিচিতি সভা উপলক্ষে মোটর শোভাযাত্রা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার পৈলানপুর এলাকার রেজু মার্কেট থেকে মোটর শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি বাজিতপুরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রেজু মার্কেট এলাকায় এসে শেষ হয়।

পরে বিকেল ৫টায় রেজু মার্কেট এলাকায় জাতীয় যুবশক্তি বাজিতপুর উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় ছাত্রশক্তি বাজিতপুর উপজেলা আহ্বায়ক আবদাল হোসেন তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খান।


সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি কিশোরগঞ্জ জেলা আহ্বায়ক মাহফুজুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কিশোরগঞ্জ জেলা আহ্বায়ক ও কেন্দ্রীয় সংগঠক শেখ খায়রুল কবির, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওবায়েদুল হাসান চৌধুরী নাজুল, জেলা সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন প্রিন্স, রাহাগীর আলম মান্না এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাজিতপুর উপজেলা প্রধান সমন্বয়কারীসহ নেতৃবৃন্দ।

এ সময় এনসিপি বাজিতপুর উপজেলা যুগ্ম সমন্বয়কারী শফিকুল ইসলাম শফিকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা জাতীয় যুবশক্তির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি তরুণদের সম্পৃক্ত করে সংগঠনকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।