বাজিতপুরে ফসলি জমি ভরাট করে শ্রেণি পরিবর্তন, দুইজনকে ৫০ হাজার টাকা জরিমানা

 প্রকাশ: ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন   |   ঢাকা

বাজিতপুরে ফসলি জমি ভরাট করে শ্রেণি পরিবর্তন, দুইজনকে ৫০ হাজার টাকা জরিমানা

নুরুজ্জামান আশরাফ, বাজিতপুর,কিশোরগঞ্জঃ

কিশোরগঞ্জের বাজিতপুরে ফসলি জমি ভরাট করে জমির শ্রেণি পরিবর্তনের দায়ে দুই ব্যক্তিকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেল ৩টার দিকে বাজিতপুর পৌরসভার পৈলানপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী কৈলাগ গ্রামের আব্বাস আলীর ছেলে আনোয়ার হোসেনকে ৩০ হাজার টাকা এবং পাগলারচর গ্রামের আব্দুল মান্নানের ছেলে ফজর আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাজিতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সিদ্দিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ফসলি জমি ভরাট করে অবৈধভাবে শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমি রক্ষা ও অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।