সুন্দরগঞ্জে ইউএনও-সমাজসেবা কর্মকর্তার অপসারণ ও ফ্যামিলি কার্ডের ফল বাতিলের দাবিতে বিক্ষোভ

 প্রকাশ: ১১ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন   |   রংপুর

সুন্দরগঞ্জে ইউএনও-সমাজসেবা কর্মকর্তার অপসারণ ও ফ্যামিলি কার্ডের ফল বাতিলের দাবিতে বিক্ষোভ

শামীম পারভেজ গাইবান্ধা জেলা প্রতিনিধি

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জনাব তারেক রহমান এর নির্বাচন পূর্ব ঘোষণা মোতাবেক ঘরে ঘরে ফ্যামিলী কার্ড দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন,তা বাস্তবায়নের লক্ষ্য ইতি মধ্যেই বাংলাদেশের বিভিন্ন জেলায় তা কার্যকর করেছেন, তারেই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ উপজেলা ফ্যামিলী কার্ড বিতরণের কার্যক্রম চলছে,এবং এটি যেন সঠিক প্রকৃত উপকার ভূগীরা পায়,সে জন্য প্রতিটি উপজেলায় এগুলো যাচাই বাচাই করার জন্য প্রতিটি ইউনিয়নে ১ জন সুপারভাইজার ও ৯ জন তথ্য সংগ্রহ কারী মোট ১০ জন,সমাজসেবা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারর মাধ্যমে যোগ্যতা সম্পূর্ণ লোক নিয়োগ দেওয়ার জন্য কয়েক ধাপে ভাইভা শেষে,গত ১০ তারিখে ভাইভায় নির্বাচিতদের ফলাফল প্রকাশ করেন,উল্লেখ এই ফলাফলের তালিকা কে ঘিরে সুন্দরগঞ্জ পৌর ও উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ ও সাধারণ জনগনে মনে অনেক বিতর্ক সৃষ্টি হয়,তারা দাবি করেন উপজেলা নির্বাহী অফিসার ও সমাজ সেবা অফিসার পরিকল্পিত ভাবে বিএনপির লোকজন কে নিয়োগ না দিয়ে ফ্যাসিষ্ট আওয়ামী ও জাতীয়পাটির লোক জন কে অবৈধ ভাবে নিয়োগ দিয়েছেন,তারা আরো বলেন যারা এই ফ্যামিলী কার্ড কে ফাজলেমো কার্ড বলেছিল তাদের বিভিন্ন ইউনিয়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে নিয়োগ দিয়েছেন।যা কোন ভাবেই কাম্য নয়।তাই ফ্যাসিষ্ট উপজেলা নির্বাহী অফিসার ও সমাজ সেবা অফিসারের দ্রুত অপসারণ ও নিয়োগ বাতিল করে পূনরায় যোগ্য বক্তিকে নিয়োগের ব্যবস্থা করার দাবিতে,সুন্দরগঞ্জ পৌর ও উপজেলা বিএনপি আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।১১/০৮/২০২৬খ্রি:সকাল ১১ ঘটিকায় সুন্দরগঞ্জ পৌর শহরের বাহিরগোলা মসজিদের সামনে নুর ইসলাম চত্বর থেকে মিছিলটি বের হয়ে,সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সমাজসেবা অফিসার কে দ্রুতে অপসারণ ও ফলাফল বাতিল সহ পূনরায় নিয়োগ ব্যবস্থা করার দাবিতে বিভিন্ন শ্লোগান দিয়ে,প্রথমে সমাজ সেবা অফিসে গিয়ে  উত্তেজিত জনগন অফিসের ফটকে তালা মেরে দেয়,পরে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে গিয়ে প্রধান ফটকে তালা মেরে দিয়ে উপজেলা চত্বরে নেতাকর্মীরা বক্তব্য রাখেন।এসময় উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি আহ্বায়ক,বাবুল আহমেদ,ইখতিয়ার উদ্দিন ভূইয়া নিপন,ভারপ্রাপ্ত আহ্বায়ক,সুন্দরগঞ্জ পৌর বিএনপি,মাহামুদ প্রামানিক,সদস্য সচিব,সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি।মিজানুর রহমান লিপু,সদস্য সচিব,সুন্দরগঞ্জ পৌর বিএনপি।ইফতেখার হোসেন পপেল,১ নং যুগ্ম আহ্বায়ক, সুন্দরগঞ্জ পৌর বিএনপি।লিংকন,যুগ্ম আহ্বায়ক,সুন্দরগঞ্জ পৌর বিএনপি।মোস্তাক আহমেদ (পীর)যুগ্ম আহ্বায়ক,সুন্দরগঞ্জ পৌর বিএনপি।আনোয়ারুল ইসলাম,যুগ্ম আহ্বায়ক,সুন্দরগঞ্জ পৌর বিএনপি, 

আব্দুর রহমান,আহ্বায়ক, সুন্দরগঞ্জ উপজেলা যুবদল।আলম জামান মিন্টু,সদস্য সচিব,সুন্দরগঞ্জ উপজেলা যুবদল।ওয়ালিউজ্জামান রিয়াল মন্ডল,আহ্বায়ক,সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রদল।

আনোয়ারুল ইসলাম,আহ্বায়ক,সুন্দরগঞ্জ পৌর যুবদল।মতিয়ার রহমান,সদস্য সচিব,সুন্দরগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দল।সোলেমান লেচু,সদস্য সচিব,সুন্দরগঞ্জ পৌর যুবদল।আনজু মিয়া,সাধারণ সম্পাদক, সুন্দরগঞ্জ উপজেলা শ্রমিক দল।

রুবেল মিয়া,সভাপতি,সুন্দরগঞ্জ ডি ডব্লিউ ডিগ্রি সরকারি কলেজ ছাত্র দল।গোফ্ফার মোল্লা,আহ্বায়ক,১ নং বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপি,মুসা কালীমূল্লা,আহ্বায়ক,২ নং সোনারায় ইউনিয়ন বিএনপি,নাজমুল হুদা,আহ্বায়ক,৩ নং তারাপুর ইউনিয়ন বিএনপি।আশেক আলী,আহ্বায়ক,৭নং রামজীবন ইউনিয়নে বিএনপি।শাখাওয়াত হোসেন বাদশা,আহ্বায়ক,৫ নং দহবন্দ ইউনিয়ন বিএনপি,রফিকুল ইসলাম,সদস্য সচিব,৫ নং দহবন্দ ইউনিয়ন বিএনপি।আবদুল কুদ্দুস, সদস্য সচিব,৭ রামজীবন ইউনিয়ন বিএনপি।মতিয়ার রহমান,সদস্য সচিব,২ নং সোনারায় ইউনিয়ন বিএনপি। সহ বিএনপি ছাত্র দল যুবদল,সেচ্ছাসেবক দল,শ্রমিক দলের নেতৃবৃন্দ।বক্তব্যে নেতৃবৃন্দেরা এই ফলাফল বাতিল না করা হলে পুনরায় কঠোর আন্দোলন ডাক দিবেন বলে জানিয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement