সংবাদ শিরোনাম

পরিবেশ মন্ত্রীর নির্দেশে বিপন্ন প্রজাতির করাত মাছ উদ্ধার

 প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৯:১২ অপরাহ্ন   |   জাতীয়

পরিবেশ মন্ত্রীর নির্দেশে বিপন্ন প্রজাতির করাত মাছ উদ্ধার

ঢাকা, ১৯ চৈত্র (২ এপ্রিল):

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর নির্দেশে পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিযান চালিয়ে বিপন্ন প্রজাতির করাত মাছ (Largetooth Sawfish) এর করাত ও প্রায় ১৫০ কেজি মাংস উদ্ধার করা হয়েছে।

গতকাল মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ বন্দরবাজারে সামাজিক বন বিভাগ, বাগেরহাট, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে মাছ ব্যবসায়ী ও আড়তদারদের বন্যপ্রাণী শিকার, হত্যা, ক্রয়-বিক্রয়ে শাস্তির বিষয়ে সতর্ক করা হয় এবং বন্য ও বিপন্ন প্রজাতির প্রাণী সংরক্ষণে সকলের সহযোগিতা কামনা করা হয়।

উদ্ধারকৃত করাত ও ২-৩ কেজি হাড়সহ মাংসের নমুনা সংগ্রহ করে বাকি অংশ মঠবাড়িয়া থানা সংলগ্ন পানি উন্নয়ন বোর্ড চত্বরে মাটিচাপা দেওয়া হয়। নমুনাগুলো গতকাল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনার প্রতিনিধির মাধ্যমে ঢাকায় প্রেরণ করা হয়েছে।