সংবাদ শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ৪৬ কেজি গাঁজাসহ আটক ৩

 প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০১:১৭ অপরাহ্ন   |   রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ৪৬ কেজি গাঁজাসহ আটক ৩
মোঃআশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জে  নাচোল উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন  র‍্যাব-৫ এর মাদকবিরোধী অভিযানে ৪৬ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, নাচোল উপজেলার দক্ষিণপাড়া এলাকার একটি বাড়িতে বিপুল পরিমাণ গাঁজা মজুত করে রাখার তথ্য পেয়ে র‍্যাব-৫ এর একটি দল সেখানে অভিযান চালায়। এসময় বাড়িটি তল্লাশি করে ৪৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন  জাহিদুল ইসলাম (২৬),  মোশারফ হোসেন (১৯) ও এমডি মনিরুল ইসলাম (১৯)। তারা সবাই নাচোল উপজেলার দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় র‍্যাব।

র‍্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।