বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে চেয়ারম্যান ও তিন কমিশনার নিয়োগ

 প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন   |   জাতীয়

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে চেয়ারম্যান ও তিন কমিশনার নিয়োগ

ঢাকা, ২১ জ্যৈষ্ঠ (৪জুন):

অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা ৫(২) অনুযায়ী যোগদানের তারিখ হতে চার বছরের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান পদে মাসুদ খান এবং কমিশনার পদে নাহিদ মাহতাব, তানভীর হাবিব রহমান এবং নাফিজ-আল-তারিক-কে নিয়োগ প্রদান করা হয়েছে ।

 আজ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে।

 

Advertisement
Advertisement
Advertisement