জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা শুরু ৯ জুলাই, চলবে ২৬ জুলাই পর্যন্ত
ডেক্স নিউজ:
বিশ্ববিদ্যালয়ের বুধবার (৩ জুন ২০২৬) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার্থীদের প্রবেশপত্র ও স্বাক্ষরলিপি সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ অনলাইনে ডাউনলোড করে প্রিন্টের মাধ্যমে শিক্ষার্থী ও কেন্দ্রের কাছে সরবরাহ করবে। তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র পরে জানানো হবে এবং পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে বলা হয়েছে।
এছাড়া পরীক্ষার রেজিস্ট্রেশন বিবরণীর একটি কপি পরীক্ষা শুরুর তিন দিন আগে সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দিতে হবে।
কেন্দ্র ব্যবস্থাপনা ও ফি সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, প্রতি পরীক্ষার্থীর কেন্দ্র ফি ৪৫০ টাকার মধ্যে ৩০০ টাকা পরীক্ষা শুরুর আগে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দিতে হবে। বাকি ১৫০ টাকা সংশ্লিষ্ট কলেজের পরীক্ষাসংক্রান্ত ব্যয় নির্বাহে ব্যবহার করা হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনে কোনো কারণ দর্শানো ছাড়াই এই সময়সূচিতে পরিবর্তন আনা হতে পারে। পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।