যশোর সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালানী মালামাল উদ্ধার
খুলনা ব্যুরো :
যশোর সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় বিভিন্ন মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১২ ডিসেম্বর শুক্রবার যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ভারতীয় শাড়ি, কম্বল, শাল, চাদর ও কসমেটিক্স সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ১,৬৪,৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।