খুলনায় প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত
খুলনা ব্যুরো :
খুলনায় দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে নগরীর শেরে বাংলা রোডে এসওএস শিশুপল্লীর সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই নারী রাস্তা পার হওয়ার সময় গল্লামারী অভিমুখী একটি দ্রুতগামী প্রাইভেটকার তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তার ওপর পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। দুর্ঘটনার পর স্থানীয়রা কিছু সময়ের জন্য সড়কের দুই পাশ অবরোধ করে রাখে।
পুলিশ জানায়, ঘাতক প্রাইভেটকারের চালককে আটক করা হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।