চাঁপাইনবাবগঞ্জে মহাডাঙ্গায় বৃষ্টিপাত ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারকে মানবিক সহায়তা

 প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন   |   জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জে মহাডাঙ্গায় বৃষ্টিপাত ক্ষতিগ্রস্ত  ৪০ পরিবারকে মানবিক সহায়তা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মহাডাঙ্গা এলাকায় টানা তীব্র বৃষ্টিপাতে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় প্রায় ৪০টি পরিবার চরম ভোগান্তিতে পড়েছে। হঠাৎ বৃষ্টির পানিতে ঘরবাড়ি ও রাস্তাঘাট প্লাবিত হয়ে পড়লে স্থানীয়দের জীবনযাত্রা স্থবির হয়ে পড়ে।


এ অবস্থায় জননেতা নূরুল ইসলাম বুলবুল ভাইয়ের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে মহাডাঙ্গা এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন তাঁর প্রতিনিধি দল।

এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও সেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং আশ্বাস দেন যে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সহযোগিতা অব্যাহত থাকবে।

মানবিক এই উদ্যোগে স্থানীয়রা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিপদের সময় এ ধরনের সহায়তা তাদের মনোবল বাড়িয় দেন।

Advertisement
Advertisement
Advertisement