খুলনা মেট্রোপলিটন পুলিশের ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদ অভিযান

 প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন   |   জেলার খবর

খুলনা মেট্রোপলিটন পুলিশের ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদ অভিযান

মাসুদ আল হাসান, খুলনা প্রতিনিধি :

আজ ২০ সেপ্টেম্বর শনিবার খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) নগরীর বিভিন্ন এলাকার ব্যস্ততম শিববাড়ি মোড় ও ডাকবাংলা মোড় থেকে পিকচার প্যালেস, পিকচার প্যালেস থেকে থানা মোড় পর্যন্ত এবং হেলাতলা মোড় পর্যন্ত ফুটপাত অবৈধভাবে দখল করা সাইনবোর্ড ও অস্থায়ী দোকান অপসারণের জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।

এই অভিযানের মূল লক্ষ্য ছিল ফুটপাতগুলো সাধারণ মানুষের চলাচলের জন্য সম্পূর্ণ মুক্ত রাখা। কেএমপি জানিয়েছে, ফুটপাত দখলের কারণে পথচারীরা রাস্তায় নামতে বাধ্য হয়, যা যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি করে।

উচ্ছেদ অভিযানটি কেএমপির ট্রাফিক বিভাগ ও স্থানীয় থানা পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত হয়েছে। ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম এবং ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায় অভিযানের নেতৃত্ব দেন। পুলিশ জানিয়েছে, শহরের অন্যান্য ব্যস্ত ফুটপাতেও অবৈধ দখল উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

Advertisement
Advertisement
Advertisement