সিলেট সীমান্তে খসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

 প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন   |   সিলেট

সিলেট সীমান্তে খসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রতিদিনের দেশ ডেস্ক :

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে খাসিয়া সম্প্রদায়ের লোকজনের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সালেহ আহমেদ (৩০) কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার ডাকঘরের কারবালার টুক গ্রামের মৃত বিরাম আলীর ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, সালেহ আহমেদ আরও দুজনকে সঙ্গে নিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতের প্রায় এক কিলোমিটার ভেতরে প্রবেশ করেন। তারা চংকেট ও মারকানের বাগান এলাকায় অবস্থানকালে স্থানীয় খাসিয়া সম্প্রদায়ের লোকজন তাদের চোর সন্দেহে ছররা গুলি ছোড়ে। এতে সালেহ আহমেদ ঘটনাস্থলেই নিহত হন।

পরে তার সঙ্গে থাকা অপর দুই ব্যক্তি মরদেহ বাংলাদেশে নিয়ে আসেন।

সিলেট বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, নিহতসহ তিনজন সীমান্ত এলাকায় চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম খান বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement