পাবলায় চুরি-ছিনতাই বেড়ে উদ্বেগ, নিরাপত্তা প্রশ্নবিদ্ধ

 প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন   |   সিলেট

পাবলায় চুরি-ছিনতাই বেড়ে উদ্বেগ, নিরাপত্তা প্রশ্নবিদ্ধ


খুলনা ব্যুরো :

খুলনার দৌলতপুর থানার পাবলা এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, একের পর এক অপরাধ ঘটলেও পুলিশ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।

আজ (৯ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে পাবলা সবুজ সংঘ মসজিদ রোড এলাকায় মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেন। ভুক্তভোগী ডেইলী ষ্টার পত্রিকার  সাংবাদিকের  পরিবারের সদস্য। ঘটনাটি ঘটে সবুজ সংঘ প্রাথমিক বিদ্যালয়ের সামনে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, রমজান মাসে ঐ সাংবাদিকের বাড়ির  বাসার জানালার গ্রিল কেটে চুরি সংঘটিত হয়। 

এরও এক সপ্তাহ আগে সবুজ সংঘ মাঠের দক্ষিন পূর্ব কোনায় নিউ নেশন পত্রিকার খুলনা প্রতিনিধির বাসায় চুরির ঘটনা ঘটে। এছাড়া গত ৩ এপ্রিল রাতে পাবলা শের-ই-বাংলা স্কুলের পেছনে নৌ পুলিশের ডিআইজি নওরোজ তালুকদারের বোনের বাসা থেকে একটি সাইকেল চুরি করে নিয়ে যায় ।

উল্লেখ্য গত বছর অক্টোবর মাসে অত্র প্রতিনিধির বাড়িতেও চুরি সংঘটিত হয়।

ভুক্তভোগীরা জানিয়েছেন, এসব ঘটনায় থানায় যোগাযোগের চেষ্টা করলেও অনেক ক্ষেত্রে পুলিশ সদস্য ফোন রিসিভ করেন না।

খোঁজ নিয়ে জানা গেছে পাবলা ৬ নং ওয়ার্ডের দায়িত্বে এস আই সাইফুল আছেন। তিনি গণমাধ্যম কর্মীদের ফোন দেখলে রিসিভ করেন না।

এ বিষয়ে গত বছর ডিসেম্বরে কেএমপি কমিশনার যোগদানের পর ১৭ ডিসেম্বর খুলনার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় চুরি, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সর্বাত্মক চেষ্টা করার আশ্বাস দেওয়া হয়েছিল। তবে সাম্প্রতিক ঘটনায় সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয়রা দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement