সংবাদ শিরোনাম

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে কেসিসি প্রশাসক মঞ্জু

 প্রকাশ: ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন   |   খুলনা

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে কেসিসি প্রশাসক মঞ্জু

খুলনা ব্যুরো :

খুলনা মহানগরীকে পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে চলমান কার্যক্রমের অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

বৃহস্পতিবার (৬ আগস্ট) নগরীর ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের উদ্যোগে পূর্ব বানিয়া খামার রাস্তার মাথায় পরিচালিত ময়লা-আবর্জনা পরিষ্কার কার্যক্রমে তিনি উপস্থিত থেকে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

এ সময় প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু পরিচ্ছন্ন নগর গড়ে তোলার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়, নগরবাসীর সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগর গড়ে তোলা সম্ভব।

অভিযানে অংশগ্রহণকারীরা বলেন, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম, জমে থাকা বর্জ্য অপসারণ এবং নাগরিকদের সচেতন অংশগ্রহণ নিশ্চিত করা গেলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। একই সঙ্গে পরিচ্ছন্ন খুলনা গড়ে তুলতেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিচ্ছন্ন নগরী ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

Advertisement
Advertisement
Advertisement