২০২৭-এ প্রথম শ্রেণিতে লটারিতে ভর্তি অন্যান্য শ্রেণিতে বহাল ভর্তি পরীক্ষা ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ফল
ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট):
আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে কোনো ধরনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। এ স্তরের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ লটারির মাধ্যমে সম্পন্ন করা হবে।
তবে প্রথম শ্রেণি ছাড়া প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের অন্যান্য সব শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি আগের নিয়ম অনুযায়ী ভর্তি পরীক্ষার মাধ্যমেই পরিচালিত হবে।
এদিকে, ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট ২০২৬ তারিখে প্রকাশ করা হবে।
বুধবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে প্রথম শ্রেণিতে লটারিভিত্তিক ভর্তি ব্যবস্থা অব্যাহত রাখা হচ্ছে। একই সঙ্গে অন্যান্য শ্রেণিতে বিদ্যমান ভর্তি পরীক্ষার পদ্ধতি বহাল থাকবে।