সংবাদ শিরোনাম

সারিয়াকান্দি থানার নিয়মিত অভিযানে মাদক ব্যবসায়ী ০৫জন সহ মোট আটক ০৯ এবং উদ্ধার ২০ পিস নেশাজাতীয় ট্যাটেন্টাডল ট্যাবলেট

 প্রকাশ: ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন   |   রাজশাহী

সারিয়াকান্দি থানার নিয়মিত অভিযানে মাদক ব্যবসায়ী ০৫জন সহ মোট আটক ০৯ এবং উদ্ধার ২০ পিস নেশাজাতীয় ট্যাটেন্টাডল ট্যাবলেট

মোঃ রাকিব হাসান, সারিয়াকান্দি,বগুড়া: 

গত ২৪ ঘন্টার নিয়মিত অভিযানে পৃথক কয়েকটি ঘটনায় সারিয়াকান্দি থানার অভিযান পার্টি সারিয়াকান্দি থানার হাটফুলবাড়ী এলাকা থেকে ২০ পিস নেশাজাতীয় ট্যাটেন্টাডল ট্যাবলেট সহ পেশাদার মাদক ব্যবসায়ী ০১। মোঃ শয়ন মন্ডল (২৩), পিতা-মোঃ কফিল মন্ডল ও ০২। মোঃ রনি মন্ডল (২৬), পিতা-মোঃ তবারক মন্ডল, উভয় সাং-রামনগর মন্ডলবাড়ী, জিআর ওয়ারেন্টভুক্ত পলাতক মাদক ব্যবসায়ী ০৩। মোঃ হাফিজার রহমান @ টিউপ (৪৫), পিতা-মৃত কাশেম আকন্দ, সাং-পারতিতপরল, মাদক ব্যবসায়ী ০৪। মোঃ শাহিন রহমান (৩২), পিতা-মোঃ ইয়াছিন আলী প্রাং, সাং-চর রামনগর, ০৫। মোঃ সাহেব আলী ওরফে ঝন্টু (৩৫), পিতা-মোঃ হাসেন আলী, স্থায়ী (দিঘাপাড়া), ০৬। মোঃ সবুজ, পিতা-মোঃ খাজু প্রাং, সাং-হিন্দুকান্দি, ০৭। মোঃ সৈকত মন্ডল (৩৫), পিতা-মোঃ স্বপন মন্ডল, সাং-রামনগর মন্ডলবাড়ী, সর্বথানা-সারিয়াকান্দি, এবং চন্দনবাইশা তদন্তকেন্ন্দ্রের অভিযান পার্টি কর্তৃক আটক পেশাদার চোর ০৮। মোঃ শাহ আলম (৩২), পিতা- মৃত বাদশা মন্ডল, মাতা- মৃত কাজলী বেগম, সাং- শেরুয়া বটতলা, থানা- শেরপুর ও নিয়মিত মামলার অভিযুক্ত ০৯। মোঃ আমিনুর রহমান (৬৫), পিতা- মৃদ গেদা প্রাং, সাং- নিজ চন্দনবাইশা, পোঃ চন্দনবাইশা, থানা-সারিয়াকান্দি, সর্বজেলা-বগুড়া গণকে আটক করে থানায় নিয়ে এলে মাদকসহ আটক ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক সবাইকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। মাদকসহ আটক ব্যক্তির বিরুদ্ধে ইতিপূর্বে রুজুকৃত একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। 

সম্মানিত এলাকাবাসী, সারিয়াকান্দি থানা পুলিশ নিয়মিত ভাবে জনগণের জানমালের নিরাপত্তা বিধানে নিরলস ভাবে পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে। কিন্তু থানা এলাকার পরিধি ও বিশাল জনসংখ্যার বিপরীতে থানার জনবল অপ্রতুল ও সংকট থাকায় বর্তমান জনবল দিয়ে থানা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা ও মামলা তদন্তসহ পুলিশের নানাবিধ কাজ সম্পাদন করার কারনে আপনাদের কাঙ্খিত সেবা পরিপূর্ণ ভাবে প্রদান করা কঠিন ও দুরূহ হয়ে পড়েছে। এমতাবস্থায়, আপনাদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ অপরাধ ও অপরাধী সংক্রান্তে তথ্য প্রদান করার এবং সন্ত্রাস, চাঁদাবাজী, চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক, জুয়া ও অসামাজিক কর্মকান্ড প্রতিরোধ ও বন্ধ করতে এলাকা ভিত্তিক সমন্বিত ভাবে এগিয়ে আসার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি। আপনাদের সহায়তা ব্যতিত থানা পুলিশের পক্ষে অপরাধ দমন, নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করা অসম্ভব। উল্লেখ্য যে, আপনাদের প্রদত্ত তথ্যের সুরক্ষা নিশ্চিতে থানা পুলিশ অঙ্গীকারবদ্ধ।

Advertisement
Advertisement
Advertisement