ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের ভাইভা পরীক্ষার তৃতীয় দিন অনুষ্ঠিত
সারিয়াকান্দী (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দী উপজেলার ভেলাবাড়ী, কর্ণিবাড়ী, কামালপুর ও চন্দনবাইশা ইউনিয়নের ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে নিয়োগের ভাইভা পরীক্ষার তৃতীয় দিন আজ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সকাল থেকেই নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত হয়ে ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করেন। চার ইউনিয়নের বিপুলসংখ্যক চাকরিপ্রার্থী এদিন উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে ধারাবাহিকভাবে ভাইভা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরীক্ষা চলাকালে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় ছিল এবং প্রার্থীদের উপস্থিতিও ছিল সন্তোষজনক।
ভাইভা শেষে প্রার্থীরা আশা প্রকাশ করেন, যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।