সংবাদ শিরোনাম

‘৩৬ জুলাই’ স্মারক উপলক্ষ্যে টেলিটকের বিশেষ Gen-Z অফারে তরুণদের ব্যাপক সাড়া

 প্রকাশ: ০৬ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন   |   জাতীয়

‘৩৬ জুলাই’ স্মারক উপলক্ষ্যে টেলিটকের বিশেষ Gen-Z অফারে তরুণদের ব্যাপক সাড়া

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): 

‘৩৬ জুলাই’ স্মারক উপলক্ষ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের দিকনির্দেশনায় রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড গ্রাহকদের জন্য বিশেষ '৩৬ জুলাই স্মারক অফার' চালু করেছে। ইতোমধ্যে অফারটি তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

এই বিশেষ অফারের আওতায় Gen-Z সিম, যার নিয়মিত মূল্য ১৫০ টাকা, তা মাত্র ৩৬ টাকায় টেলিটকের সকল কাস্টমার কেয়ার সেন্টারে পাওয়া যাচ্ছে। অফারটি চালুর পর থেকেই দেশের বিভিন্ন টেলিটক কাস্টমার কেয়ার ও কাস্টমার কেয়ার পয়েন্টে গ্রাহকদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, যা এর জনপ্রিয়তারই প্রতিফলন।

এছাড়া টেলিটকের সকল প্যাকেজের গ্রাহকদের জন্য বিশেষ স্মারক অফারের আওতায় মাত্র ৩৬ টাকায় ৩৬ মিনিট টকটাইম এবং ৩ দশমিক ৬ জিবি ডাটা (মেয়াদ ৭ দিন) প্রদান করা হচ্ছে। গ্রাহকরা নির্ধারিত USSD কোড ডায়াল অথবা ৩৬ টাকা রিচার্জের মাধ্যমে সহজেই অফারটি গ্রহণ করতে পারবেন।

অফারের বিস্তারিত তথ্য, শর্তাবলি এবং সংশ্লিষ্ট USSD কোড জানতে গ্রাহকদের টেলিটকের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজ ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।

টেলিটক বাংলাদেশ লিমিটেড ভবিষ্যতেও দেশের তরুণ প্রজন্মসহ সকল গ্রাহকের জন্য সময়োপযোগী, সাশ্রয়ী ও উদ্ভাবনী টেলিযোগাযোগ সেবা প্রদান অব্যাহত রাখবে।



Advertisement
Advertisement
Advertisement