সংবাদ শিরোনাম

দুপুরের মধ্যে ৬ জেলায় ঝোড়ো হাওয়ার শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

 প্রকাশ: ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন   |   জাতীয়

দুপুরের মধ্যে ৬ জেলায় ঝোড়ো হাওয়ার শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

                                                                                                                                               নিজস্ব প্রতিবেদক

দেশের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় ছয়টি জেলার ওপর দিয়ে বৃহস্পতিবার দুপুরের মধ্যে দমকা থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য জারি করা অভ্যন্তরীণ নদীবন্দর পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

বৈরী আবহাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি নৌপথে চলাচলকারী নৌযানগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Advertisement
Advertisement
Advertisement