সংবাদ শিরোনাম

নাচোলে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে জামায়াতের গণমিছিল ও সাংস্কৃতিক সন্ধ্যা

 প্রকাশ: ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন   |   রাজশাহী

নাচোলে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে জামায়াতের গণমিছিল ও সাংস্কৃতিক সন্ধ্যা

​নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে গণমিছিল, আলোচনা সভা এবং 'জুলাই জাগরণ' শীর্ষক ইসলামী সংগীত ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (৫ আগস্ট, ২০২৬) বিকেল ৫টায় নাচোল ডাকবাংলো চত্বর থেকে একটি বিশাল গণমিছিল বের হয়। মিছিলটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় ডাকবাংলো চত্বরে এসে একটি আলোচনা সভায় মিলিত হয়।

​নাচোল উপজেলা জামায়াতের আমীর প্রভাষক ইয়াকুব আলীর সভাপতিত্বে এবং পৌর আমীর মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা জামায়াতের সহ-সেক্রেটারি অধ্যাপক ইয়াহইয়া খালেদ।

​আলোচনা সভায় বিশেষ ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন, পৌর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক খলিলুর রহমান, নায়েবে আমীর ডা. রফিকুল ইসলাম এবং পৌর সহ-সেক্রেটারি ইসমাইল হোসেন। 

এছাড়াও ইউনিয়ন পর্যায়ের নেতাদের মধ্যে বক্তব্য দেন নাচোল ইউনিয়ন আমীর মেসবাহুল হক, নেজামপুর ইউনিয়ন আমীর ওবায়দুল্লাহ এবং ফতেপুর ইউনিয়ন নায়েবে আমীর মনিরুল ইসলাম।

​বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং যেকোনো ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

​আলোচনা সভা শেষে বাদ মাগরিব ডাকবাংলো চত্বরেই 'জুলাই জাগরণ' শিরোনামে ইসলামী সংগীত ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণের উপস্থিতিও ছিল লক্ষণীয়।

Advertisement
Advertisement
Advertisement