সংবাদ শিরোনাম

জুলাইয়ের আত্মত্যাগেই মুক্ত পরিবেশ অর্জিত হয়েছে: আজিজুল বারী হেলাল

 প্রকাশ: ০৫ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন   |   খুলনা

জুলাইয়ের আত্মত্যাগেই মুক্ত পরিবেশ অর্জিত হয়েছে: আজিজুল বারী হেলাল

খুলনা ব্যুরো :

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আজকের মুক্ত পরিবেশ অর্জিত হয়েছে বলে মন্তব্য করেছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল।

বুধবার জেলা শিল্পকলা একাডেমিতে বিভাগীয় ও জেলা প্রশাসন, খুলনার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে শহীদ পরিবারের সদস্য, আহত ব্যক্তি ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজিজুল বারী হেলাল বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদদের স্বপ্ন বাস্তবায়ন এবং একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলাই সবার দায়িত্ব।

তিনি বলেন, জুলাইয়ের চেতনা ধারণ করে দেশ গঠনের কাজে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। নতুন প্রজন্মের কাছে গণঅভ্যুত্থানের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগ তুলে ধরার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, খুলনার জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাত, খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিকুল আলম তুহিন, খুলনা ওয়াসার চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জুলাই শহীদ পরিবারের সদস্য, আহত ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Advertisement
Advertisement
Advertisement