সংবাদ শিরোনাম

খুকৃবি–কুয়েটের সহযোগিতা জোরদারে এমওইউ উদ্যোগ, উপাচার্যদের বৈঠক

 প্রকাশ: ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন   |   খুলনা

খুকৃবি–কুয়েটের সহযোগিতা জোরদারে এমওইউ উদ্যোগ, উপাচার্যদের বৈঠক

খুলনা ব্যুরো :

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি) ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) মধ্যে শিক্ষা, গবেষণা এবং প্রযুক্তিগত সহযোগিতা সম্প্রসারণে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ২ আগস্ট রবিবার খুকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষ করে খুকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ল্যাবরেটরি সুবিধার উন্নয়নে কুয়েটের কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং এ বিষয়ে এমওইউ স্বাক্ষরের উদ্যোগ ও বাস্তবায়ন-সংক্রান্ত কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।

এ সময় কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার মানোন্নয়ন, আধুনিক গবেষণা কার্যক্রম পরিচালনা, ল্যাবরেটরি সুবিধার সর্বোচ্চ ব্যবহার এবং ভবিষ্যতে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণাভিত্তিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে উভয় উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

Advertisement
Advertisement
Advertisement