সংবাদ শিরোনাম

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় জনকল্যাণে নিরলস ডা. প্রদীপ দেবনাথ

 প্রকাশ: ০৫ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন   |   খুলনা

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় জনকল্যাণে নিরলস ডা. প্রদীপ দেবনাথ

খুলনা ব‌্যু‌রো :

খুলনার চিকিৎসাসেবাকে মানবকল্যাণের অন্যতম মাধ্যম হিসেবে গ্রহণ করে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন খুলনা শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিনিয়র কনসালট্যান্ট ডা. প্রদীপ দেবনাথ।

গ্রামের সাধারণ পরিবেশ থেকে উঠে আসা এই চিকিৎসক আজ শুধু একজন দক্ষ চিকিৎসকই নন, বরং সমাজসেবক, সংগঠক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিত্ব হিসেবেও পরিচিত।

খুলনা শিশু হাসপাতালের পরিচালনার দায়িত্ব পালনের পাশাপাশি তিনি অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নিরলস ভূমিকা রেখে চলেছেন। চিকিৎসার পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডেও তার সক্রিয় অংশগ্রহণ প্রশংসিত হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ডা. প্রদীপ দেবনাথ বলেন, “জুলাই গণঅভ্যুত্থান দিবস আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ, মানবিকতা এবং জনকল্যাণে কাজ করার অনুপ্রেরণা জোগায়। মানুষের সেবাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত।

তিনি এ সময় খুলনার জেলা প্রশাসক, কোষাধ্যক্ষ মমতাজ ম্যাডাম, খুলনা শিশু হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, অনুষ্ঠানে অংশ নেওয়া শিশু ও তাদের অভিভাবকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডা. প্রদীপ দেবনাথ বলেন, সমাজের প্রতিটি শিশুর সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে চিকিৎসাসেবার পাশাপাশি মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার চর্চা আরও জোরদার করতে হবে।

Advertisement
Advertisement
Advertisement