সংবাদ শিরোনাম

খুলনার লবনচরায় পুলিশের অভিযানে বিদেশী মদ বিয়ার সহ গ্রেফতার ১

 প্রকাশ: ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন   |   খুলনা

খুলনার লবনচরায় পুলিশের অভিযানে বিদেশী মদ বিয়ার সহ গ্রেফতার ১

খুলনা ব্যুরো :

খুলনা মহানগরীর লবণচরা থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ বোতল বিদেশি মদ ও ২৪ ক্যান বিয়ারসহ মো. মোশাররফ হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে লবণচরা থানাধীন রূপসা সেতুর ঢাল এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার মোশাররফ হোসেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার রসূলপুর গ্রামের বাসিন্দা।

কেএমপি সূত্রে জানা গেছে, খুলনা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এবং লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেনের নেতৃত্বে এসআই মো. আশরাফুল আলম, এএসআই মো. মোখলেছুর রহমানসহ পুলিশের একটি দল নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল।


অভিযান চলাকালে ফিরোজের চায়ের দোকানের সামনে পাকা সড়ক থেকে সন্দেহভাজন হিসেবে মোশাররফ হোসেনকে আটক করা হয়। পরে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ১০ বোতল বিদেশি মদ এবং ‘Royal Dutch ESTD’ ব্র্যান্ডের ২৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

লবণচরা থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার করা আলামত জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিকে থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশ আরও জানায়, সেন্ট্রাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) পর্যালোচনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধমূলক মামলার তথ্য পাওয়া যায়নি।

Advertisement
Advertisement
Advertisement