সংবাদ শিরোনাম

খুলনায় পূর্ব বিরোধের জেরে যুবক গুলিবিদ্ধ, তদন্তে পুলিশ

 প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় পূর্ব বিরোধের জেরে যুবক গুলিবিদ্ধ, তদন্তে পুলিশ

খুলনা ব্যুরো :

খুলনার লবণচরা থানার বালুর মাঠ এলাকায় অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে রাতুল (২৩) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। ২ জুলাই  বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ রাতুল উত্তর হরিণটানা এলাকার বাসিন্দা শের আলীর ছেলে। গুলিটি তার ডান পায়ে লাগে। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার বিষয়ে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারফ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিজেদের মধ্যে পূর্ববিরোধের জের ধরে এ গুলির ঘটনা ঘটেছে। তবে প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছে আলামত সংগ্রহ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন। ঘটনায় জড়িতদের শনাক্ত এবং আইনি ব্যবস্থা নিতে তদন্ত অব্যাহত রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement