সাংবাদিকদের কল্যাণে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ---- আতিয়ার পারভেজকে এমইউজে’র সংবর্ধনা

 প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন   |   খুলনা

সাংবাদিকদের কল্যাণে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান  ----    আতিয়ার পারভেজকে এমইউজে’র সংবর্ধনা

খুলনা ব্যুরো :

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের খুলনা জেলা কমিটির সদস্য মনোনীত হওয়ায় মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবস্থ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও কল্যাণ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন এমইউজে’র সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক প্রবর্তনের সম্পাদক মোস্তফা সরোয়ার। বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম।

সংবর্ধিত অতিথি আতিয়ার পারভেজ বক্তব্যে বলেন, সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা ও সংগঠনের শক্তিশালী ভূমিকা অত্যন্ত জরুরি।

এ সময় বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, সাবেক সাধারণ সম্পাদক কাজী মোতাহার রহমান বাবু ও মল্লিক সুধাংশু, এমইউজের কোষাধ্যক্ষ এএইচএম শামীমুজ্জামান, খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি সোহরাব হোসেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সহ-সভাপতি কাজী শামিম আহমেদ, খুলনা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বেলাল হোসেন সজল, দৈনিক খুলনা প্রতিদিনের সম্পাদক সোহাগ দেওয়ান, এমইউজের সিনিয়র সদস্য সাইফুল ইসলাম বাবলু এবং দৈনিক জন্মভূমির বার্তা সম্পাদক ইয়াসির আরাফাত রুমি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য মো. আনিস উদ্দিন, এমইউজে সদস্য ফকির শহিদুল ইসলাম, মো. খাইরুল ইসলাম, রাজু আহমেদ, নুরুল আমিন নুর, সৈয়দ হুমায়ুন কবীর রানা, আরিফ বিল্লাহ, রামিম চৌধুরী, রাজু হাওলাদার, মো. তানজিম, অনিক ইসলাম, সাংবাদিক শামীম আশরাফ শেলী, দিলীপ বর্মন, মাসুদ আল হাসান, মেহেদী মাসুদ খান, রিতা রানী, শেখ জাহিদুল ইসলাম, মো. শহিদুল ও মো. জুয়েলসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের খুলনা জেলা কমিটির সদস্য মনোনীত হওয়ায় আতিয়ার পারভেজকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বক্তারা আশা প্রকাশ করেন, তাঁর এ মনোনয়ন সাংবাদিক সমাজের কল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করবে।

Advertisement
Advertisement
Advertisement