কুয়েটে পুলিশ ফাঁড়ির উদ্বোধন---- ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারে নতুন উদ্যোগ

 প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন   |   খুলনা

কুয়েটে পুলিশ ফাঁড়ির উদ্বোধন----  ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারে নতুন উদ্যোগ

মাসুদ আল হাসান ,খুলনা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে “কুয়েট পুলিশ ফাঁড়ি”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ ফাঁড়িটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।

এ সময় খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, উপ-পুলিশ কমিশনার (উত্তর বিভাগ) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোসাঃ শারমিন সুলতানা রাখী, সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর জোন) মো. শফিকুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মো. রোকনুজ্জামান, নিরাপত্তা কমিটির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ, পরিচালক (আইআইসিটি) প্রফেসর ড. আশরাফুল গণি ভূঁইয়া, পরিচালক (এএএসডিসি) প্রফেসর ড. মো. ফারুক হোসেন, ইসিই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মনির হোসেন, লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. ইলিয়াস উদ্দিনসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে সম্প্রতি অকালপ্রয়াত আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থী এস. এম. সায়েম ফেরদৌসের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। শোকাবহ পরিবেশের কারণে উদ্বোধনী অনুষ্ঠান সংক্ষিপ্ত ও অনাড়ম্বরভাবে সম্পন্ন করা হয়।

পরে প্রধান অতিথিদ্বয় ফিতা কেটে পুলিশ ফাঁড়ির উদ্বোধন ঘোষণা করেন এবং আইটি পার্ক সংলগ্ন চৌরাস্তার সামনে নির্মাণাধীন ভবনের নামফলক উন্মোচন করেন। উদ্বোধন শেষে কুয়েট কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি জুবায়ের হাসানের পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, পুলিশ ফাঁড়ি চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং শিক্ষার্থীদের সেবামূলক কার্যক্রম আরও শক্তিশালী হবে।

Advertisement
Advertisement
Advertisement