সংবাদ শিরোনাম

খুলনায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

 প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

খুলনা ব্যুরো :

খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি সম্রাট হাওলাদারকে গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত ১১টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সোনাডাঙ্গা থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি পুলিশের একটি দল পল্লীমঙ্গল বালিকা উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে শামীমা আক্তারের বসতবাড়ির সামনে থেকে তাকে আটক করে।

গ্রেপ্তার সম্রাট হাওলাদার (৩০) পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার চরখালি এলাকার বাসিন্দা হলেও বর্তমানে খুলনা মহানগরের নবপল্লি এলাকায় বসবাস করছিলেন। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে একটি হত্যামামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে।

অভিযানকালে তার হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

Advertisement
Advertisement
Advertisement