সংবাদ শিরোনাম

দৌলতখানে শিশু আবু শাহাদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

 প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন   |   বরিশাল

দৌলতখানে শিশু আবু শাহাদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

দৌলতখান (ভোল) প্রতিনিধিঃ 

ভোলার দৌলতখানে শিশু আবু শাহাদ হত্যার সঙ্গে জড়িত রাকিব ও সহযোগী মিলন পাটোয়ারীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বুধবার (১ জুলাই) উপজেলার নুর মিয়ারহাট বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে  অংশ নেওয়া এলাকাবাসী ও নিহত শিশুর স্বজনরা বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রাকিব ও তার সহযোগী অভিযুক্ত সৈয়দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি মিলন পাটোয়ারীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়বিচারের দাবি জানান।

Advertisement
Advertisement
Advertisement