গোমস্তাপুরে পুকুরে ডুবে পাঁচ বছরের শিশুর মৃত্যু
মোঃ আশরাফুল ইসলাম , চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরের পানিতে ডুবে মো. রুহান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের পাইহাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহান বাঙ্গাবাড়ি ইউনিয়নের দাঁড়িপাতা গ্রামের মো. তুহিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রুহান তার নানাবাড়িতে বেড়াতে এসেছিল। দুপুরের দিকে বাড়ির পাশে খেলাধুলার সময় পরিবারের সদস্যদের অগোচরে সে পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত উদ্ধারের চেষ্টা করেন। তবে ততক্ষণে শিশুটির মৃত্যু হয়।
রুহানের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।