সুন্দরগঞ্জে জাতীয় মৎস পক্ষ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য সড়ক র‍্যালী,আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

 প্রকাশ: ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন   |   রংপুর

সুন্দরগঞ্জে জাতীয় মৎস পক্ষ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য সড়ক র‍্যালী,আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শামীম পারভেজ গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি,আলোচনা সভা,পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ এবং সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাধব রায়।রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ,সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ,উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মঞ্জু,উপজেলা বিএনপির সদস্য সচিব,মাহমুদুল ইসলাম প্রামানিক,পৌর জামায়াতের আমির,একরামুল হক,আমার বাংলাদেশ পার্টির উপজেলা আহ্বায়ক,তাজুল ইসলাম,এবং মৎস্যচাষি মাজেদুল ইসলাম প্রামানিক,প্রমুখ।এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়,যা সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। অনুষ্ঠানমালার শেষ পর্যায়ে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় স্থানীয় উদ্যোক্তা ও সফল মৎস্যচাষিদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।

Advertisement
Advertisement
Advertisement