সুন্দরগঞ্জ থানা পুলিশের অভিযানে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার সহ চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

 প্রকাশ: ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন   |   রংপুর

সুন্দরগঞ্জ থানা পুলিশের অভিযানে দুটি চোরাই  মোটরসাইকেল উদ্ধার সহ চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

শামীম পারভেজ গাইবান্ধা জেলা প্রতিনিধি:

সুন্দরগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে নিয়মিত পুলিশের টহল ও ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালিত হয়।এমতাবস্থায় সুন্দরগঞ্জ থানা পুলিশের একটি টহল টিম ১২/০৮/২০২৬খ্রি:বিকাল ১৮.০০ ঘটিকার সময় পাঁচপীর বাজারে অবস্থান করা কালে,গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে যে,১২নং কঞ্চিবাড়ী ইউনয়নের দুলাল(তৈলীপাড়া)গ্রামের জনৈক মোঃ কুদ্দুস মিয়া এর বসতবাড়ীর উত্তর পাশে কাঁচা রাস্তা সংলগ্ন ফাঁকা জায়গায় ০৪ (চার) জন ব্যক্তি মোটর সাইকেল সহ সন্দেহ জনক ভাবে অবস্থান করিতেছে।দ্রুত সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ শাহীন মোহাম্মদ আমানউল্লাহ এর নেতৃত্বে  সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের নিমিত্তে,সুন্দরগঞ্জ থানাধীন কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ টহল পার্টির অফিসার ও ফোর্সসহ বর্ণিত স্থানের কাছাকাছি উপস্থিত হইলে,স্থানীয়  লোকজনের মাধ্যমে জানিতে পারেন ০২ (দুই) জন ব্যক্তিকে মোটর সাইকেল চোর সন্দেহে আটক করে এলাকার লোকজন মারপিট করিতেছে,এবং দুইজন ব্যক্তি দৌড়ে পালিয়েছে।পরবর্তীতে বাদী ও সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদ করিলে তারা জানায় সুন্দরগঞ্জ থানার সর্বানন্দ এলাকা হইতে ধৃত আসামী মোঃ শাকিল মিয়া HONDA কোম্পানির HORNET ১৬০R গাড়িটি চুরি করে চালাইয়া নিয়ে আসিয়াছে এবং ধৃত আসামী মোঃ সোহেল রানা TVS কোম্পানির APACHE RTR ১৫০ গাড়িটি চুরি করে চালাইয়া নিয়ে আসিয়াছে বলিয়া জানায়।মোটর সাইকেলের কোন কাগজপত্র দেখাইতে না পারায় সাক্ষীদের সামনে ১২/০৮/২০২৬ইং তারিখ বিকাল ১৮.৪৫ ঘটিকার সময় দুটি মোটরসাইকেল জব্দ সহ দুই চোর কে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন বলে যানা যায়।উদ্ধার কৃত মোটরসাইকেল বিবরণ একটি পুরাতন ব্যবহৃত কালো ও টিয়া রংয়ের HONDA কোম্পানির HORNET ১৬০R সিসি মোটর সাইকেল যাহা রেজিঃ নং-গাইবান্ধা-ল-১১-৩১৬০, চেসিস নং-PSOKC2390JH108442, ইঞ্জিন নং-KC23E-7-6008470, যাহার অনুমান মূল্য ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা।একটি পুরাতন ব্যবহৃত কালো ও নীল রংয়ের TVS কোম্পানির APACHE RTR ১৫০ সিসি মোটর সাইকেল যাহা রেজিঃ নং-রংপুর-ল-১১-৫৮৪৪, চেসিস নং MD624HC17H2C54784, ইঞ্জিন নং-*C1C7247204*, যাহার অনুমান মূল্য ১,৩০,০০০/- (এক লক্ষ ত্রিশ হাজার) টাকা,গ্রেফতার আসামিরা হলেন১। মোঃ শাকিল মিয়া (২৫), পিতা-মোঃ খবির উদ্দিন, মাতা-মোছাঃ রাশেদা বেগম, সাং-জিয়াডাঙ্গা, ২। মোঃ সোহেল রানা (৩৫), পিতা-মৃত মতিউর রহমান, মাতা-মৃত সাজেদা বেগম,সাং-কুঠিপাড়া, উভয় থানা-ফুলছড়ি, জেলা-গাইবান্ধা।পলাতক আসামি দুজনের নাম ৩/মোঃ কালাম মিয়া (৪৮), পিতা-মৃত দুলা মিয়া, সাং-লেংগা বাজার (দুলার ভিটা), থানা-গাইবান্ধা সদর,৪।মোঃ রুবেল মিয়া (৩৫), পিতা-মোঃ রুহুল আমিন, সাং-পাঁচগাছি শান্তিরাম, মজুমদার হাট, থানা-সুন্দরগঞ্জ,উভয় জেলা-গাইবান্ধা।সুন্দরগঞ্জ থানার জিডি নং-৫৭০,এ ঘটনার সত্য জানিয়ে অফিসার ইনচার্জ,শাহীন মোহাম্মদ আমানউল্লাহ,বলেন সুন্দরগঞ্জ থানা এলাকায় যে কোন ধরনের অপরাধ দমনে সুন্দরগঞ্জ থানা পুলিশ সব সময় প্রস্তুত আছে,মাদক,জুয়া,সন্ত্রাসী কর্মকান্ডের তথ্য আপনার আমাদের গোপনে দিয়ে সহযোগিতা করুন আমরা দ্রুত ব্যবস্থা গ্রহন করবো।

Advertisement
Advertisement
Advertisement