গাইবান্ধা জেলা বিশেষ গোয়েন্দা শাখার মাদক বিরোধী অভিযানে গ্রেফতার-২
শামীম পারভেজ গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা পুলিশ সুপার জসিম উদ্দিন এর সার্বিক দিকনির্দেশনায় এবং মোতালেব হোসেন,অফিসার ইনচার্জ,জেলা গোয়েন্দা শাখা (ডিবি),গাইবান্ধা এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল।গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলাধীন গাইবান্ধা সদর থানা,এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া,গাইবান্ধা সদর থানা ধীন ৪ নং সাহাপাড়া ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের অর্ন্তগত বাউলারপাড়া গ্রামস্থ পালাতক আসামী মোঃ সাদেকুল ইসলাম ওরফে সাদেক এর বসতবাড়ির পশ্চিম দুয়ারী শয়ন কক্ষের ভিতর কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাজা ক্রয় বিক্রয় সেবন করাকালে।তাং ১৩/০৮/২০২৬ খ্রিঃ০১ঃ৪০ ঘটিকার সময় আসামী০১।মোঃ সবুজ আকন্দ(৩২),পিতা- মৃত-আশরাফুল আকন্দ সাং বাউলার পাড়া থানা- গাইবান্ধা সদর জেলা-গাইবান্ধা।ধৃত আসামীর পরিহিত লুঙ্গীর সামনের কোচরে সাদা পলিথিনে মোড়ানো মাদকদ্রব্য ৪০( চল্লিশ) গ্রাম শুকনা গাজা উদ্ধার করা হয়।ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে পালাতক আসামীর নাম মোঃ সাদেকুল ইসলাম ওরফে সাদেক (৫১) পিতা- মৃত- আঃ জলিল সাং বউলার পাড়া থানা- গাইবান্ধা সদর জেলা- গাইবান্ধা বলে জানায় পালাতক আসামী মোঃসাদেকুল ইসলাম ওরফে সাদেক গাজার ব্যবসা করে,গাঁজা সেবন করে,এবং গাঁজা সেবনের যোগান দাতা।ধৃত আসামির দেখানো মতে পালাতক আসামীর ভিতর বাড়ির আঙ্গিনায় হতে ০২( দুই) টি কাঁচা গাঁজার গাছ,গাঁজা সেবনের সরঞ্জাম,গাঁজা মাপার যন্ত্র, ইয়াবা সেবনের সরঞ্জাম সহ উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়।আসামি সবুজের বিরুদ্ধে ০৩ টি মাদক মামলা এবং পলাতক আসামি সাদেকের বিরুদ্ধে ০১ টি মাদক মামলা রয়েছে।
উক্ত আসামিদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানার মামলা নং ৩৭ তারিখ ১৩/০৮/২০২৬ খ্রিঃ।ধারাঃ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর৩৬(১) সারনির ১৯(ক) /১৮( ক)/৩৬ (৫)/৪১ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা যায়।এ বিষয় মোতালেব হোসেন,অফিসার ইনচার্জ ডিবি,বলেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক,মাদক,জুয়া,হ্যাকার সহ প্রতারনা মূলক সকল অপরাধ দমনে গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখা সব প্রস্তুত।আপনারা আমাদের যে কোন অপরাধ কর্মকান্ড দেখলে গোপনে তথ্য দিন আমরা সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।মাদকে কোন ছাড় নাই মাদকের বিরুদ্ধে আমাদের অঘোষিত যুদ্ধ ঘোষনা চলমান থাকবে।