ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ৮০৫

 প্রকাশ: ১৭ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন   |   জাতীয়

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ৮০৫

মিল্টন মাহমুদ :

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৮০৫ জন।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে ৮০, চট্টগ্রাম বিভাগে ৮২, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১৫৬, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪৯, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১২, খুলনা বিভাগে ৯৭, ময়মনসিংহ বিভাগে ৬৫, রাজশাহী বিভাগে ৫৫, রংপুর বিভাগে ৭ এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৯ হাজার ৯৭৮ জন। এর মধ্যে চলতি আগস্ট মাসেই ভর্তি হয়েছে ৮ হাজার ৬৬৮ জন। চলতি বছরে এক মাসে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে জুলাইয়ে—৯ হাজার ২০৬ জন। দ্বিতীয় সর্বোচ্চ ২ হাজার ৯০৭ জন রোগী ভর্তি হয়েছিল জুনে।

এ বছর ডেঙ্গুতে মারা যাওয়া ৭০ জনের মধ্যে চলতি আগস্টে মারা গেছে ১৬ জন। এ ছাড়া জানুয়ারিতে ২, ফেব্রুয়ারিতে ২, মে মাসে ১, জুনে ১৩ এবং জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে।
Advertisement
Advertisement
Advertisement