সংবাদ শিরোনাম

দক্ষিণ জয়নগরে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প, ১৫০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা

 প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন   |   বরিশাল

দক্ষিণ জয়নগরে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প, ১৫০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা

মোঃ ইউসুফ হোসেন বাবলু , ভোলা  দৌলতখান প্রতিনিধি,,

 উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ জয়নগর ইউনিয়ন উন্নয়ন সংস্থার উদ্যোগে আহম্মদের হাট আলিম মাদ্রাসা ও দক্ষিণ-পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথক দুটি স্পটে এ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। 

দক্ষিণ জয়নগর ইউনিয়ন উন্নয়ন সংস্থার সহযোগিতায় এবং দক্ষিণ জয়নগর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হাসান তারেক হাওলাদারের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ ক্যাম্পে মোট ১৫০ জন রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়েছে।

ক্যাম্পে চিকিৎসাসেবা দেন ডা. মুমতাহিনা এমবিবিএস (রাজশাহী), ডিএমইউ (আল্ট্রা), সিসিডি (ডায়াবেটোলজি, বারডেম, ঢাকা), গাইনি অ্যান্ড অবস বিষয়ে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত (মুগদা মেডিকেল কলেজ, ঢাকা) এবং সিনিয়র কনসালটেন্ট সনোলজিস্ট, ফরাজি হাসপাতাল, ঢাকা।

চিকিৎসাসেবা নিতে আসা রহিমা বেগম বলেন, “আমার স্বামী দিনমজুর। দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছি। অভাব-অনটনের কারণে বড় চিকিৎসকের কাছে যেতে পারিনি। ঢাকা থেকে চিকিৎসক এসেছেন শুনে ক্যাম্পে এসেছি। খুব ভালো চিকিৎসা পেয়েছি। আমরা চাই দক্ষিণ জয়নগর উন্নয়ন সংস্থা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখুক, যাতে দরিদ্র ও অসহায় মানুষ উপকৃত হতে পারে।”

দক্ষিণ জয়নগর ইউনিয়ন উন্নয়ন সংস্থার পরিচালক মো. হাসান তারেক হাওলাদার বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিত পরিচালনার চেষ্টা অব্যাহত থাকবে।এদিকে স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের মতে, নিয়মিত এমন ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন হলে এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষ অনেক বেশি উপকৃত হবেন।

Advertisement
Advertisement
Advertisement