সংবাদ শিরোনাম

দৌলতখানে ১৫ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার

 প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন   |   বরিশাল

দৌলতখানে ১৫ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার


মো : ইউসুফ হোসেন বাবলু 
দৌলতখান (ভোলা) প্রতিনিধিঃ 

ভোলার দৌলতখানে বিশেষ অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ ২জন কে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা হলেন, সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর হোসেনের ছেলে মোঃ রাহাত হোসেন (২২) এবং একই ওয়ার্ডের শাহাজানের ছেলে মোঃ হাসান (৩০)। 

রবিবার (৬ সেপ্টেম্বর) দৌলতখান থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। 

দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফকরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করা হয়েছে।