সংবাদ শিরোনাম

খুলনায় স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি

 প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন   |   খুলনা

খুলনায়  স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি

খুলনা ব্যুরো :

স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির আলোকে খুলনা জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচি অনুযায়ী ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে গল্লামারী শহিদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হবে। প্রত্যুষে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হবে। ঐদিন সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

সকাল সাড়ে আটটায় খুলনা জেলা স্টেডিয়ামে বিভাগীয় কমিশনার আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করবেন। একই স্থানে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হবে। ২৬ মার্চ সকাল সাড়ে ১১টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হবে। ২৬ মার্চ সকাল নয়টায় খুলনা সিটি কর্পোরেশন মুক্তিযুদ্ধভিত্তিক রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করবে। ২৫ মার্চ শিশু একাডেমিতে শিশুদের রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ।

২৬ মার্চ সুবিধাজনক সময়ে সিনেমা হলসমূহে শিক্ষার্থীদের জন্য বিনা টিকিটে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন এবং মিলনায়তনে/উন্মুক্তস্থানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক সরবরাহকৃত বস্তুনিষ্ঠ ও নৈর্ব্যত্তিক  মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হবে। সুবিধাজনক সময়ে হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, পথশিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, শিশু দিবাযতœ কেন্দ্র, শিশু পরিবার ও ভবঘুরে প্রতিষ্ঠানসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বাদ মাগরিব বা সুবিধাজনক সময়ে মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

ঐদিন সকাল নয়টা থেকে সূর্যাস্ত পর্যন্ত বিআইডব্লিউটিএ রকেট ঘাটে নৌ-বাহিনীর জাহাজ জনসাধারণের দর্শনের জন্য উম্মুক্ত রাখা হবে।

সঠিক মাপের জাতীয় পতাকাসহ বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও রঙিন নিশান দ্বারা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপসমূহ সজ্জিত করা হবে।

১-থেকে ২৬ মার্চ পর্যন্ত জেলা ও উপজেলা পর্যায়ে স্কুল-কলেজ, মাদ্রাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া অনুষ্ঠান (টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট/ফুটবল ম্যাচ/কাবাডি ও হা-ডু-ডু) প্রতিযোগিতার আয়োজন করা হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুলনার সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার জাদুঘরসমূহে বিনা টিকিটে জনসাধারণের জন্য উন্মুক্ত এবং সকল পার্ক, জাদুঘর ও গণহত্যা জাদুঘর শিশুদের জন্য বিনা টিকিটে উন্মুক্ত রাখা হবে।

Advertisement
Advertisement
Advertisement