সংবাদ শিরোনাম

খুলনার খালিশপুরে ডিবি পুলিশের অভিযানে ‘খুনে রনি’ গ্রেফতার

 প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন   |   খুলনা

খুলনার খালিশপুরে ডিবি পুলিশের অভিযানে ‘খুনে রনি’ গ্রেফতার

খুলনা ব্যুরো : 

খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে খালিশপুর থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি মোঃ রনি ওরফে ‘খুনে রনি’ (৪২) গ্রেফতার হয়েছে। 

ডিবি পুলিশের ইন্সপেক্টর তৈমুর ইসলাম জানান, মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি ডিবির একটি টিম অভিযান পরিচালনা করে।অভিযানে খালিশপুর থানাধীন রাজধানী মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত রনি খালিশপুর থানার মামলা নং-১২, তারিখ ২২ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারার পলাতক আসামি ছিলেন।

তার পিতার নাম বিপ্লবুর রহমান কুদ্দুস। তিনি খালিশপুর থানার পাকা কলোনী, ক্রিসেন্ট মিল এলাকায় বসবাস করেন।ডিবি সূত্রে জানা গেছে, সিডিএমএস যাচাইয়ে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 

পুলিশ সূত্রে  জানা যায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement